ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রাখেননি বলে অভিযোগ করেছেন বিরোধী দল কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধি। মঙ্গলবার আসামের শিবসাগরে এক নির্বাচনী রোড শো’তে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। এক সমাবেশে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর মোদি আসামের বিশেষ এলাকার মর্যাদা কেড়ে নিয়েছেন। যার ফলে আসামের জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। নরেন্দ্র মোদি আসামের জনগণকে প্রতারিত করেছেন বলেও মন্তব্য করেন তিনি। চলতি বছরের মে মাসে আসামে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। যেখানে গত ১৫ বছর ধরে কংগ্রেস ক্ষমতায় রয়েছে। Post navigation জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালি আর নেই ! বাংলাদেশীসহ বিদেশী কর্মী নেয়া স্থগিত মালয়েশিয়ার