ভারতের মধ্যপ্রদেশে ছয় বছরের এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। জানা গেছে, বাড়ির কাজ না করার ঐ ছাত্রীকে শিক্ষক প্রথমে শাস্তি দেয়। এরপর তাকে ধর্ষণ করে। শনিবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনগ্রাউলি জেলার কুরসা গ্রামে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ঐ শিশুটি হাসপাতালে ভর্তি ছিল। শনিবার হাসপাতাল থেকে সে ছাড়া পেয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ মার্চ প্রতিদিনের মতো দ্বিতীয় শ্রেণির ঐ ছাত্রীটি স্কুলে যায়। কিন্তু বাড়ির কাজ না করায় অভিযুক্ত শিক্ষক সত্য নারায়ণ ভার্মা (২৩) তাকে শাস্তি দেয়। ছাত্রীকে স্কুলের পিছনে গিয়ে হাঁটু গেড়ে বসতে বলে। পরে ঐ শিক্ষককে তার পিছন পিছন গিয়ে তাকে ধর্ষণ করে। এসময়ং বিষয়টি কাউকে না জানানোর জন্য ঐ শিক্ষক হুমকিও দেয়। ঐ দিন সন্ধ্যা ছয়টায় ছাত্রীটি বাসায় ফিরে আসে। সেসময় বাসায় তার বাবা-মা না থাকায় রুমে গিয়ে শুয়ে পড়ে। পরে তার মা এসে রক্ত দেখতে পেলে ছাত্রীটি তার মাকে বিষয়টি জানায়। পরে তার বাবা-মা গ্রামের মানুষকে সাথে কথা বলে ২৪ মার্চ থানায় অভিযোগ করে। সিনগ্রাউলির পুলিশ সুপারিনটেন্ডন্ট রউডোলফ অ্যালভারস বলেছেন, অভিযুক্ত ঐ শিক্ষককে গ্রেফতার করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। Post navigation তনু ধর্ষন ও হত্যা তদন্তে অগ্রগতি নেই, পরিবারকে জেরা! প্রতিবাদ অব্যাহত! ভোটার আইডি নেই, তারা সিম নিবন্ধন করবেন কিভাবে? জানালেন তারানা হালিম!