প্লে অফ নিশ্চিত হয়ে গেছে বলা যায় সানরাইজার্স হায়দারাবাদের। পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানকে চায় আরো শক্তিশালী করতে কিছুক্ষণের মধ্যেই দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি হয়েছে হায়দরাবাদ। এদিকে আর প্লে অফের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে আজ জয়ের বিকল্প নেই দিল্লির। টসে হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করেছে হায়দরাবাদ। এখন হায়দরাবাদের ১৫৮ রান টপকানোর লক্ষ্যে ব্যাট করছে দিল্লি ডেয়ারডেভিলস।

অনেকেই বলছেন মুস্তাফিজ ডেথ ওভারের রাজা। তবে আজ মুস্তাফিজ প্রমাণ করলেন শুধু ডেথ ওভার নয় পাওয়ার প্লে-তেও কার্যকরী মুস্তাফিজ।

আজ হায়দরাবাদের বোলিং ইনিংসের ৪র্থ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন হায়দরাবাদের অধিনায়ক ওয়ার্নার। প্রথম ওভারের

প্রথম বল থেকে কোনো রান নিতে পারেন নি রিশাভ প্যান্ট। দ্বিতীয় বলে এক রান নিলে স্ট্রাইক প্রান্তে আসেন কারুণ নাইর। তিনিও মুস্তাফিজের তৃতীয় বলে এক রান নিলে স্ট্রাইক প্রান্তে আসেন রিশাভ প্যান্ট। মুস্তাফিজের চতুর্থ ডেলিভারিটি ছিল ওয়াইড। পরের বলে কোনো রান নিতে পারেন নি রিশাভ প্যান্ট। তবে মুস্তাফিজের পঞ্চম বলটিকে চারে পরিণত করেন তিন। ষষ্ঠ বলেও এক রান নেন তিনি। সব মিলিয়ে প্রথম ওভারে আট রান দিয়েছেন মুস্তাফিজ।

ষষ্ঠ ওভারে আবারো মুস্তাফিজের হাতে বল দেন ওয়ার্নার। মুস্তাফিজের দ্বিতীয় ওভারের প্রথম বলটি মোকাবেলা করেন রিশাভ প্যান্ট। তিনি এক রান নিলে স্ট্রাইক প্রান্তে আসেন কারুণ নাইর। কারুণ মুস্তাফিজের পরের পাঁচ বল থেকে কোনো রানই নিতে পারেন নি। অর্থাৎ নিজের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ মাত্র এক রান দিলেন।

সব মিলিয়ে পাওয়ার প্লে-তে দুই ওভার বল করে মুস্তাফিজ মাত্র ৯ রান দিয়েছেন মুস্তাফিজ। তবে কোনো উইকেট পান নি তিনি।

এই প্রতিবেদন প্রকাশের পূর্ব মহূর্ত পর্যন্ত ছয় ওভার তিন বলে এক উইকেট হারিয়ে ৪১ রান সংগ্রহ করেছে দিল্লি।

সানরাইজার্স হায়দারাবাদ একাদশ: শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ময়েসেস হেনরিকস, দীপক হুদা, ইয়ন মরগান, যুবরাজ সিং, নামান ওঝা, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও বারিন্দার স্রান।

দিল্লি ডেয়ারডেভিলস একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সানজু স্যামসন, কারুণ নাইর, রিসাব প্যান্ট, জেপি ডুমিনি, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, পবন নেগি, জহির খান (অধিনায়ক), কার্লোস ব্রেথওয়েট এবং ন্যাথান কুন্টার-নেইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *