চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘বাজারে যে দাম নির্ধারণ করা হয়েছে আর তার থেকে যদি কেউ বেশি দামে বিক্রি করছে আর প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও জেল-জরিমানা করা হবে।’ জেলা প্রশাসক বলেন, ‘দ্রব্যমূল্য বাড়িয়ে যারা সরকারের ভাবমূর্তি নষ্ট করবে তাদের ছাড় নেই। আইন না মানলে জেল দিয়ে হলেও বাধ্য করা হবে। বাজার সমিতির নেতাদেরও অভিযানে অংশগ্রহণ করতে হবে।’ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। Post navigation রুটি-বিস্কুটের দাম বাড়ছে, কমছে অগ্নি নির্বাপক যন্ত্রের মোবাইল ফোনে ইন্টারনেট ও কথা বলাখরচ বাড়ছে