সাদিয়া আফরোজ ,স্বদেশনিউজ২৪ঃ

এ বছরের শুরুতেই পারিবারিক ভাবে বিয়ে করেন অভিনেতা এফ এস নাঈম এবং অভিনেত্রী নাদিয়া আহমেদ। বিয়ের কিছুদিন পরেই আবারও অভিনয়ে নিয়মিত হন তারা। আর এবারের ঈদুল ফিতরে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই নব দম্পতি। তার মধ্যে পিকলু চৌধুরী পরিচালনায় সম্পতি একটি নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা।

আপেল মাহমুদ এর রচনায় নাটকটির নাম ‘মিসম্যাচ’। এতে  আরও অভিনয় করেছেন মাহমুদুল হক মিঠু, মনিরা মিঠু, শারমিন আখি, শামীম হাসান সরকারসহ আরো অনেকে। আসছে ঈদুল ফিতরে নাটকটি প্রচার হবে বৈশাখী টিভিতে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *