agun7-311x186নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর বিদ্যুৎ উৎপাদন উপকেন্দ্রে অগ্নিকাণ্ড হয়েছে। এতে কেন্দ্রটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে গেছে।

গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর, পোস্তগোলা, ইপিজেডসহ বিভিন্ন স্টেশনের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। চার ঘণ্টা চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, রাত ৩টার দিকে গ্যাস সংযোগের পাইপে লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *