সকাল…
১০টা ১৫মি. ঃ বাংলা ছায়াছবি ‘চার অক্ষরের ভালোবাসা’ (অভিনয়ে: ফেরদৌস, পপি, ইমন)
৩টা ৩০মি. ঃ বিউটি টক
৪টা ০৫ মি. ঃ কার্টুন সিরিজ ‘নিনজা টারটেলস’
৪টা ৩০মি. ঃ অ্যানিমেশন সিরিজ ‘কুংফুপান্ডা’
৫টা ০০ মি. ঃ জি নিউজ সারাদেশ
৫টা ৩০মি. ঃ এই সন্ধ্যায়
৬টা ০০মি. ঃ আনন্দ ভ্রমন
৭টা ০০মি. ঃ জি প্রাইম নিউজ
৮টা ০০মি. ঃ আইন কানুন
৯টা ১৫ মি. ঃ ‘আইসিসি ৩৬০’
১০টা ০০মি. ঃ রাতের জি নিউজ
১১টা ০০মি. ঃ নতুন ধারাবাহিক নাটক ‘সুপার গার্ল’
১২টা ০০মি. ঃ ডেইলী ফ্রাইট নাইট
১২টা ৩০মি. ঃ সংবাদ সংলাপ
জিটিভির ধারাবাহিক ‘সুপার গার্লস’
বিনোদন প্রতিবেদক : মুমতাহিনা চৌধুরী টয়া, নাদিয়া আফরিন মিম, সাফা কবির, কেয়া রহমান ও অšে^ষা- এই পাঁচ তরুণীকে নিয়ে জিটিভির জন্য নির্মিত হচ্ছে নতুন টিভি সিরিজ ‘সুপার গার্লস’। তাদের প্রত্যেকেই তাদের নিজেদের নামে অভিনয় করছেন। আর এই সিরিজটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ভারতীয় টিভি নাটকের অভিনেত্রী ও চিত্রনাট্যকার প্রিয়া ওয়াল। প্রিয়া ওয়াল অভিনীত বেশ কয়েকটি টিভি সিরিজ দর্শক প্রিয়তার শীর্ষে রয়েছে এর মধ্যে- স্টার ওয়ানের ‘রিমিক্স’, ‘ইয়েস বস’, ‘কাহানী ঘার ঘার কী’, ‘পেয়ার কী ইক কাহানী’, সনি এন্টারটেইনমেন্ট এর জনপ্রিয় সিরিয়াল ‘জিতে হ্যা জিস ক্যালিয়ে’, ‘সি আই ডি’ ইত্যাদি। এছাড়াও এই জনপ্রিয় অভিনেত্রী একাধিক মিউজিক ভিডিওতে মডেলিং করেন। তিনি একটি প্রামান্য চিত্রও পরিচালনা করেন যা, আলোচিত হয়। জিটিভির এই সিরিজটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। ‘সুপার গার্লস’ ধারাবাহিক নাটকে টয়া অভিনয় করেছেন একজন অভিনেত্রীর ভূমিকায়। কেয়াকে সবাই সংগীতশিল্পী হিসেবে চেনেন। তিনি ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। এ সিরিজের মধ্য দিয়ে তার অভিনয়ে অভিষেক হচ্ছে। এতে তাকে দেখা যাবে একজন সংগীতশিল্পীর ভূমিকায়। মডেল অভিনেত্রী সাফা কবিরকে মডেলিংয়ে বেশি দেখা গেলেও এ সিরিজে তিনি অভিনয় করছেন টিভি উপস্থাপকের ভূমিকায়। লাক্স সুন্দরী প্রতিযোগিতায় প্রথম হওয়া নাদিয়াকে দেখা যাবে মডেলের ভূমিকায়। অন্যদিকে অšে^ষা অভিনয়ে নতুন হলেও ‘সুপার গার্লস’ সিরিজে তিনি অভিনয় করেছেন বাস্কেটবল খেলোয়াড়ের ভূমিকায়। ব্যক্তিজীবনেও তিনি এই খেলায় পারদর্শী। বেশ বড় আয়োজন নিয়ে শুরু হয়েছে ‘সুপার গালর্স’। ইংরেজিতে চিত্রনাট্য পাঠিয়েছেন প্রিয়া ওয়াল। এরপর সেই চিত্রনাট্যকে বাংলায় অনুবাদ করছেন অন্তু। শুটিংয়ে যাওয়ার আগে চূড়ান্ত স্ক্রীপ্ট কিউরেশনের কাজটি করছেন আন্তর্জাতিক বিজ্ঞাপনী সংস্থা গ্রে’র ব্যবস্থাপনা পরিচালক ও অমিতাভ রেজার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’র কাহিনী ও চিত্রনাট্যকার গাউসুল আজম শাওন। এছাড়াও এই নাটকের সেট, লাইট, ড্রেস সম্পূর্ন নতুন ভাবে উপস্থাপিত হয়েছে । সেট ডিজাইন করা হয়েছে হাতিল’র আধুনিক ডিজাইনের সব ফার্নিচার দিয়ে। যা স্পন্সর করেছে হাতিল। টিভি সিরিজের টাইটেল স্পন্সর লাক্স এবং গ্রামীণফোন। পরিচালক তানিম রহমান অংশু জানিয়েছেন, একটি পরিপূর্ণ টিভি সিরিজের জন্য যা করা দরকার তার পুরোটা করার চেষ্টা করেছি। যে কারণে এটি অন্য টিভি সিরিজগুলোর চেয়ে আলাদা। নাটকটির চিত্রনাট্য পাওয়ার পর প্রতিটি চরিত্রের সঙ্গে মল করে ‘সুপার গালর্স’ নাটকের শিল্পী নির্বাচন করা হয়েছে। এটি প্রযোজনা করছে আলফা-আই মিডিয়া প্রোডাকশন্স লিমিটেড। প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যবস্থ্যাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘টিভি নাটকে নতুনত্বে বিশ্বাস করে ‘আলফা আই মিডিয়া প্রোডাকশন’। এ কারণেই আমরা চেষ্টা করছি নতুন নতুন গল্প নিয়ে ভিন্নমাত্রার টিভি নাটক নির্মাণের। আর সেই ল¶্যইে টিভি সিরিজ ‘সুপার গার্লস’।
তানিম রহমান অংশু’র পরিচালনায় এই টিভি সিরিজটি রাত ১১টায় শনি থেকে বৃহস্পতিবার প্রচার হবে জিটিভিতে। আর সপ্তাহের ছয়দিনের প্রচারিত পর্বগুলো নিয়ে বিশেষ টেলিফিল্ম প্রচার হবে শুক্রবার রাত ৮ টায়।
