মুন্সিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে তলিয়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ অন্তত তিনজন নিখোঁজ রয়েছেন। শনিবার মধ্যরাতে মুক্তারপুর সেতুতে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায়, ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি প্রাইভেটকার সেতুর টোল প্লাজা পার হয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেতুর রেলিং ভেঙে ধলেশ্বরী নদীতে পড়ে প্রাইভেটকারটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। তবে এখনো পর্যন্ত নিখোঁজ ব্যক্তি এবং ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা যায়নি। নদীতে তীব্র স্রোত থাকায় ভোররাতে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে, আজ সকাল আটটা পর্যন্ত উদ্ধার তৎপরতা শুরু না হওয়ায় ক্ষুব্ধ নিখোঁজদের স্বজনরা। এদিকে আজ রোববার সকাল ৯টার দিকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। এ দুর্ঘটনায় নিখোঁজ প্রাইভেটকারের চালকসহ অন্তত তিনজনকে উদ্ধারে ধলেশ্বরী নদীতে তল্লাশি শুরু করেছে ডুবুরি দল। তবে স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। Post navigation বন্দরে আটকে আছে চট্টগ্রাম বন্দরমুখী অন্তত ৫০ হাজার কন্টেইনার। পদ্মা সেতু পাল্টে দেবে প্রকল্প এলাকার চেহারা