। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ঘটনা তদন্তে ৫টি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভোর ৬ টার দিকে বেনাপোল বন্দরের ২৩ নম্বর পণ্য গুদাম থেকে ধোঁয়া উঠতে দেখে লোকজন। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বন্দরের পাশের থানা ভবনেও।

আগুনে পুড়ে গেছে পণ্য বোঝাই ভারতীয় ১০টি ট্রাক। ভারতের পেট্রাপোল বন্দরের ফায়ার সার্ভিস কর্মীরাও আগুন নেভাতে সহায়তা করে।

সকাল থেকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় ফায়ার সার্ভিস। তবে গুদামের ভেতরে রাসায়নিক সামগ্রী থাকায় আগুন পরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আগুনে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি হাত লাগিয়েছে এলাকার বিপুল সংখ্যক মানুষ।

সরকারি তথ‌্য অনুযায়ী, বাংলাদেশ-ভারতের বাণিজ্যের প্রায় ৭০ থেকে ৮০ ভাগ বেনাপোল স্থলবন্দর দিয়ে হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *