2346_rangamatiরাঙামাটিতে কাপ্তাই লেক এলাকায় দোতলা একটি ভবন ধসে পড়ে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। অপর ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় শহরের মহিলা কলেজ রোডে এসপি অফিসের সামনের একটি দোতলা ভবন হঠাৎ করেই ধসে কাপ্তাই লেকে পড়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই ভবনের নীচতলা পুরোপুরি পানিতে ডুবে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে সেনাবাহিনীও উদ্ধার কাজে অংশ নেয়।

ভবনটি থেকে ৭ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। পরে তাদের মধ্যে জাহিদ, হাবিবা ও পিংকী নামে ৩ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

লেকের পানি বেড়ে মাটি নরম হয়ে যাওয়ায় এই ধসের ঘটনা ঘটেছে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফাউন্ডেশনবিহীন টিনশেডের দোতলা এই ভবনে ৩০ থেকে ৩৫ জন বসবাস করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *