dsc_1257শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। শাস্ত্রমতে, নবমী বিহিত পূজা হয় নীল কণ্ঠ, নীল অপরাজিতা ও যজ্ঞের মাধ্যমে।
নবমী পূজায় দেবী দুর্গার কাছে যজ্ঞের মাধ্যমে আহুতি দেয়া হয়। প্রতিবছর এই তিথিতে দুর্গতিনাশিনী দেবী দুর্গা ভক্তদের মাঝে আর্বিভূত হন অসুর শক্তির হাত থেকে মানুষের মুক্তি ও ধর্ম প্রতিষ্ঠার জন্য।
পূরাণ মতে, এই পূজার মাধ্যমে মানবকুলের সম্পদ লাভ হয়। আজ এই দিনে ভক্তরা স্বর্গ থেকে পৃথিবীতে আসা দেবীকে নানা উপাচার্যে আরাধনা এবং বিশ্ববাসীর শান্তি প্রার্থনা করে।
এদিন পূজার পর থেকেই মাকে বিদায় জানাতে ভক্তদের হৃদয়ে বাজতে শুরু করে বিষাদের সুর। মঙ্গলবার বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *