2016_09_05_12_45_33_0867_footbal_webএশিয়ান কাপ প্লে অফের ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশের কোচ টম সেইন্টফিট। এদিকে, ২৩ সদস্যের প্রাথমিক দলে জায়গা না পেয়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম।

এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সেইন্টফিট। কাল সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে।

এশিয়ান কাপ প্লে অফের প্রথম লেগে ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এ ম্যাচ জেতাটা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে প্রস্তুতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৫-০ গোলের হারে বড় ধাক্কা খেয়েছে টম সেইন্টফিটের শীষ্যরা। কোচ বলেন, মালদ্বীপের বিপক্ষে ম্যাচের ভুলগুলো এবারই না করলেই ভালো করা সম্ভব।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ টম সেইন্টফিট বলেন, ‘ভুটান বেশ শক্তিশালী দল তবে এ ম্যাচে আমাদেরকে জিততে হবে। খেলোয়াড়দের স্কোর করতে হবে। গোল ব্যবধান যতো বেশি হবে— আমি ততো খুশি হবো।’

এদিকে, এবার জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন আশরাফুল ইসলাম রানা। আর ২৩ সদস্যের প্রাথমিক দলে জায়গা না পেয়ে অবসরের ঘোষণা দিয়েছেন মামুনুল ইসলাম।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল কোচ টম সেইন্টফিট বলেন, ‘মামুনুলের সিদ্ধান্ত সম্পূর্ণই তার ব্যক্তিগত। এ ব্যাপারে আমার কিছু বলার নেই। সে বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে ছিলো। তাই সে স্কোয়াডে জায়গা পায়নি। আশা করি দলে এর কোনো প্রভাব পড়বে না।’

এদিকে, শেষ ৫টি আন্তর্জাতিক ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি ফিফা র্যা ঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৯ ধাপ পেছনে থাকা ভুটান। এই ম্যাচে ড্র করতে পারলেও তারা অখুশি হবে না।

ভুটান জাতীয় ফুটবল দল কোচ পেমা বলেন, ‘প্রস্তুতি নেয়ার জন্য খুব একটা সময় পাইনি। তারপরও আমরা বাংলাদেশের বিপক্ষে জিততে চাই। ড্র করতে পারলেও আমরা খুশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *