bv-news-7-30pm-10-10-16_2-660x330বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, আইসিডিডিআরবিসহ দেশের সুপ্রতিষ্ঠিত হাসপাতালগুলোর স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টকে পাত্তা দেয় না গামকা। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দোহাই দিয়ে বাধ্য করে নিজেদের নির্ধারিত সেন্টারগুলোতে বিদেশ গমনেচ্ছুদের চেকআপ করাতে।  সেখানে অনেককেই আনফিট দেখিয়ে অতিরিক্ত টাকা নিয়ে পরে ঠিকই তাদের ক্লিয়ারেন্স দিচ্ছে কিছু সেন্টার। এতে হয়রানির অথৈ সাগরে হাবুডুবু খায় মানুষ। মিরাজ হোসেন গাজীর অনুসন্ধানী রিপোর্ট, ছবি তুলেছেন জাপান সুমন ও ইনামূল হাবিব রুবেল। সৌদি আরব,  কুয়েত, দুবাই, বাহরাইন, কাতার ও ওমান মিলে জনশক্তি নেয়ার সংগঠন জিসিসি। জিসিসির অনুমোদিত বাংলাদেশের ২৬ মেডিকেল সেন্টার মিলে- গামকা। কাতার বাদে অন্য দেশগুলোতে যেতে মেডিকেল চেকআপে গামকা থেকে স্লিপ নেয়া বাধ্যতামূলক। আর এখানে হয়রানি ও ভোগান্তিতে নাকাল হন বিদেশ গমেনেচ্ছুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *