hasinaপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকা সহ সারা দেশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৬ এর আলোচনা সভায় তিনি এ কথা বলে।
এ সময় প্রধানমন্ত্রী জানান, রামপালে বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে সবুজ বেষ্টনী গড়ে তুলতে লাগানো হবে ৫ লাখ গাছ।
এছাড়া, সাহসিকতার সাথে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জনগণের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
‘দুর্যোগ ঝুঁকি কমাতে হলে, কৌশলসমূহ বলতে হবে।’ স্লোগানে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলায় দেশের বিভিন্ন এলাকায় ১৫৩টি আশ্রয় কেন্দ্রের ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার শিকার হচ্ছে বাংলাদেশ। এসময়  প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর উপর জোর দেন তিনি।
প্রাকৃতিক ও মানবসৃষ্ট যেকোনো দুর্যোগ মোকাবিলায় দেশ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে।
পরে দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয়ের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা একাধিক স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *