101869_Messiইনজুরি থেকে সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। গ্রোইন ইনজুরিতে পড়ে টানা তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন এ আর্জেন্টাইন।
গেল ২২ সেপ্টেম্বর অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন মেসি। ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হারের লজ্জায় পুড়েছে আলবিসেলেস্তেরা। সমর্থকরা উন্মুখ হয়ে আছেন মেসির ফেরার অপেক্ষায়।
অবশেষে, বুধবার এসেছে স্বস্তির খবর। বার্সেলোনার অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষেও খেলতে দেখা যাবে তাকে। সবকিছু ঠিক থাকলে, চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও খেলতে পারবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *