madaripur-15-10-16-ssc-student-manob-bandhon-2অজয় কুন্ডু: মাদারীপুরে এসএসসি’র সৃজনশীলে নতুন প্রশ্ন ও নম্বর বন্টন করে ৬টির প্রশ্নের স্থলে ৭টি প্রশ্ন নির্ধারণের প্রতিবাদের মানববন্ধন করেছে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা।
শনিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক তপন ভৌমিক, সাইদুর রহমান সাগর, ইউআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুহিত, মেহেরাব, হৃদয় ও মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রাবণী আক্তার।
এ সময় শিক্ষার্থী ও অভিভাবকরা দাবী করেন, আগে শিক্ষার্থীদের সৃজনশীলে ৬০ নম্বরের জন্য ৬টি প্রশ্নের উত্তর দিতে হতো। এখন সেখানে ৭০ নম্বর নির্ধারণ করে ৭টি প্রশ্নের উত্তর দেয়ার সিদ্ধান্ত হয়। প্রতিটি সৃজনশীলের জন্য গড়ে যেখানে আগের হিসেবে ২২ মিনিট সময় ছিল। এখন মাত্র ১০ মিনিট সময় বৃদ্ধি করে আরো একটি সৃজনশীল প্রশ্ন বৃদ্ধি করায় নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দেয়া সম্ভব হবে না। তাই নতুন সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *