36121_bbcভারতের গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলন শেষে গতরাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তার প্রশংসা করেন মোদি। এ সময় নরেন্দ্র মোদি, শেখ হাসিনার কাছে জঙ্গিবাদ দমনের সফলতার মূলমন্ত্র জানতে চান। পরিবার থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে জনসচেতনতা গড়ে তুলে সন্ত্রাস দমন করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক জানান, উন্নয়নের ক্ষেত্রে দুই দেশ একে অন্যের পাশে থাকার বিষয়ে অঙ্গীকার করেছে দু’দেশের প্রধানমন্ত্রী। তবে এই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা না হলেও এই চুক্তির সফলতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন শহীদুল হক। ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *