আগামী ২০১৮ সালের মধ্যে নেপালের সঙ্গে বাংলাদেশের সরাসরি রেল যোগাযোগ চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার সকালে সচিবালয়ে নেপালের বাণিজ্যমন্ত্রী রমি গোওচান তাকালির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তোফায়েল আহমেদ বলেন, নেপালের সঙ্গে রেল যোগাযোগ চালু করতে খুলনা থেকে মংলা পর্যন্ত রেললাইন সংস্কারের কাজ চলছে, এর মাধ্যমে দু’দেশ পণ্য রপ্তানি করতে পারবে। মন্ত্রী আরো বলেন, নেপালের সঙ্গে যৌথভাবে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। প্রাথমিকভাবে দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উদপাদন হবে বলে জানান তিনি। Post navigation সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই হতে পারে জেলা পরিষদ নির্বাচন। গোয়ায় ব্রিকস-বিমসটেক আউটরিচ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা