nirbachonনভেম্বরেই নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষে একই দিনে অনুষ্ঠিত হবে এই দুই সিটির নির্বাচন। তবে ডিসেম্বরের মধ্যে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের নির্ধারিত তারিখ এর অপেক্ষা করছে ইসি।

২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন আর ২০১২ সালের ৫ জানুয়ারী হয় কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন। আইনানুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১৮০ দিন আগে নির্বাচন করার বিধান রয়েছে। সেই হিসাব করেই এই দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠানের সব ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য সংশোধন করা হয়েছে আইন ও বিধিমালা। ইত্যেমধ্যেই ভেটিং এর জন্য চূড়ান্ত বিধিমালা পাঠানো হয়েছে আইন মন্ত্রণালয়ে।

ডিসেম্বরের মধ্যে ভোটাভুটির মাধ্যমে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের জন্য এ সপ্তাহেই বিধিমালা চুড়ান্ত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।তবে আইন অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা সরকারের এখতিয়ার বলে জানিয়েছেন ইসি সচিব।

ভোটাভুটির মাধ্যমে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে সাধারণ ভোটারদের ভোট দেবার ক্ষমতা না থাকলেও এর ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো প্রভাব পড়বেনা বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *