teletalk-640বেতন-ভাতা বাড়ানোর দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন দেশের একমাত্র সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের কর্মীরা। গুলশানের রাজউক ভবনে টেলিটকের প্রধান কার্যালয়ে আজ সোমবার সকাল থেকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি চলছে।অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রায়হান মো. আল কাউসার  বলেন, ‘এক বছরের বেশি সময় ধরে অন্য সরকারি প্রতিষ্ঠানের মতো আমরা বেতন শতভাগ বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু কর্তৃপক্ষ শুরু থেকেই এ নিয়ে টালবাহানা করছে। তাই বাধ্য হয়ে আমাদের কর্মবিরতিতে যেতে হয়েছে।’এর আগে গত ২১ আগস্ট টেলিটকের কর্মীরা একই দাবিতে কর্মবিরতিতে যান। তখন ওই দাবি বাস্তবায়নের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করে নেন তাঁরা। প্রতিমন্ত্রীর সিদ্ধান্তে বিভিন্ন পর্যায়ের কর্মীদের শতভাগ পর্যন্ত বেতন বাড়ানোর উদ্যোগ নিতে বলা হয়। টেলিটকের কর্মীরা বলছেন, সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।আজ দুপুরে সরেজমিনে দেখা গেছে, রাজউক ভবনের নিচতলায় টেলিটকের তিন শয়েরও বেশি কর্মী কর্মবিরতির প্রতি সমর্থন জানিয়ে অবস্থান নিয়েছেন। টেলিটক কার্যালয়ের কাজকর্ম কার্যত বন্ধ রয়েছে। গুলশানে প্রতিষ্ঠানটির গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সেখানে সেবা দেওয়ার কেউ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *