গেলো অর্থবছরে প্রথমবারের মতো দেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক এক এক শতাংশে উন্নীত হয়েছে। মঙ্গলবার সকালে একনেকের দশম সভায় ব্রিফিংয়ে একথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ প্রবৃদ্ধিকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের একনেক সভায় ৯ হাজার ৪শ’ ৪৩ কোটি ৬৪ লাখ টাকার ১০’টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। গেল ছয়টি অর্থবছর ধরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ৬ এর ঘরে ঘোরাফেরা করলেও ২০১৫-১৬ অর্থবছরে সে বৃত্ত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ। গেল অর্থবছরের প্রথম ৯ মাসের হিসেবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে যা অর্থবছর শেষে এসে দাঁড়িয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। একনেক সভায় অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের বাইরেও প্রবৃদ্ধির বিষয়টি আলোচনা হয়। পরে সভার বিস্তারিত তুলে ধরে পরিকল্পনামন্ত্রী জানান, মাথাপিছু অর্থবছর শেষে মাথাপিছু আয় ১ ডলার কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ ডলার। এ সময় সম্পূর্ণ দারিদ্র বিমোচন না হওয়া পর্যন্ত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম চলবে বলে জানান মন্ত্রী। এদিকে, প্রবৃদ্ধির এ অর্জন ধরে রাখতে সব শ্রেণির জনগোষ্ঠীকে অর্থনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি বড় প্রকল্পগুলো সঠিক সময় শেষ করার পরামর্শ অর্থনীতিবিদরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ৯ হাজার ৪৪৩ কোটি ৬৪ লাখ টাকার ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। Post navigation ফ্রান্স ফুটবল ম্যাগাজিন পাঁচ জন করে ছয় ধাপে ৩০ জনের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সন্দেহভাজন কয়েকজন কর্মকর্তার দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সিআইডি।