সাম্প্রতিক হত্যা ও ধর্ষণের ঘটনায় করা মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করতে প্রসিকিউশনকে নির্দেশনা দেয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে আয়োজিত জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আইন মন্ত্রী আনিসুল হক বলেন, ‘বিচারিক কাজ করার জন্য আনুষঙ্গিক যে কাজ করতে হয় সেগুলো সম্পন্ন না করলে বিচারিক কাজ দেরি হয়, সেটা যাতে না হয় সেই বিচার ব্যবস্থা গ্রহণ করতে হবে।’ ‘হত্যা ও ধর্ষণের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে ভবিষ্যতে এরকম অপরাধ করার উদ্ধত কেউ না দেখায়’ বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। Post navigation জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পাঁচ বছরের শিশু পূজা, নির্যাতনের চিহৃ দেখে আঁতকে উঠেছেন খোদ চিকিৎসকরাই। কালকিনিতে ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ; জীবনের ঝুঁকি নিয়ে স্কুল করছে কোমলমতি শিশুরা