ঘূর্ণিঝড় কায়ান্টের প্রভাবে সকাল থেকে রাজধানীতে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূলে আঘাত হানার আগেই দুর্বল হয়ে পড়বে ঘূর্ণিঝড়টি। কায়ান্টের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুন্দ্রবন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেতসহ সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে, কায়ান্টের প্রভাবে রাজধানীতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সকালে যানবাহন সংকটে পড়ে অফিসগামী মানুষ। সবথেকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে স্কুলগামী ছাত্র-ছাত্রী এবং খেটে খাওয়া মানুষদের। Post navigation বিএনপিতে গণতন্ত্র নেই, দলের নেতাকর্মীরা গণতন্ত্রই বিশ্বাস করে না। কলেজ ছাত্রী খাদিজাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে