বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কায়ান্ট দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭৫ কিলোমিটার কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৩০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৫৫ কিলোমিটার ও পায়রা থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও দক্ষিণ পশ্চিমে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৮ থেকে ৫০ কিলোমিটার। উপকূলে সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে Post navigation মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল নজরদারির আওতায় আনছে সরকার। রাজধানীর ঝুঁকিপূর্ণ ৩২১ টি ভবন ডিসেম্বরের মধ্যে ভাঙা হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে সংশয়