শিশুদের সুরক্ষায় ২৪ ঘণ্টা সহায়তা দিতে বাংলাদেশ চাইল্ড হেল্প লাইন “ওয়ান জিরো নাইন এইটের” শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেল্পলাইনের অপব্যবহার করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। বুধবার সকালে গণভবনে শিশু ও বয়স্কদের শান্তি নিবাস সেফ হোম ও বাংলাদেশ চাইল্ড হেল্প লাইন ওয়ান জিরো নাইন এইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। হেল্পলাইনে ফোন করে যে কোনো ব্যক্তি শিশু অধিকার লঙ্ঘন, নির্যাতন ও শিশুদের সুযোগ সুবিধা এবং নিরাপত্তার বিষয়ে জানাতে পারবেন। প্রাপ্ততথ্য অনুযায়ী ব্যবস্থা নিবেন উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। এ সময় ফরিদপুর ও রাজবাড়ীর জেলা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। Post navigation বিএনপিতে গণতন্ত্র নেই, দলের নেতাকর্মীরা গণতন্ত্রই বিশ্বাস করে না। ভারতকে চীনের হুশিয়ারী