man_cityইংল্যান্ড অধ্যায়েরপ্ রথম সাক্ষাতে পেপ গার্দিওলার কাছে হারলেও দ্বিতীয় দেখায় জয় পেয়েছে হোসে মরিনহো। ইংলিশ লিগ কাপে ম্যানচেস্টার ডার্বিতে গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরনিহোর ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালে ম্যানইউ’র প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেড।

এই হারের মধ্য দিয়ে গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি সব প্রতিযোগিতায় শেষ ছয় ম্যাচে কোনো জয়ের মুখ দেখেনি।

এই ম্যাচে মাঠে নামার আগে সর্বশেষ ম্যাচে জয় ছিল না কোনো দলেরই। চ্যাম্পিয়ন্স লিগে সাবেক ক্লাব বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিলেন গার্দিওলা। প্রিমিয়ার লিগে পরের ম্যাচে করেন ড্র। একই অবস্থা হয়েছিল মরিনহোরও। প্রিমিয়ার লিগে নিজের সাবেক ক্লাব চেলসির কাছে ৪-০ গোলে হেরেছিলেন তিনিও।

ম্যানইউ’র ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৫৪ মিনিটে সমর্থকদের আনন্দে ভাসান হুয়ান মাতা। বাঁ দিক থেকে আক্রমণে ওঠা ইব্রাহিমোভিচের নিখুঁত পাস থেকে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার।

সমতায় ফিরতে মরিয়া সিটির কোচ গার্দিওয়ালা ৭১ মিনিটে নলিতোকে তুলে সার্জিও আগুয়েরোকে নামান। কিন্তু আর্জেন্টিনার এই ফরোয়ার্ডও সিটিকে গোল এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যম্পিয়নদের।রাতের অন্য ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *