সিরিয়ার ইদলিবে স্কুল প্রাঙ্গণে বিমান হামলায় শিশুসহ অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বুধবার বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবের হাস এলাকার একটি স্কুলের প্রবেশ পথ ও এর আশপাশে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়।

এতে অন্তত এক শিক্ষক ও ১৫ জন শিশুসহ ২৬ জন নিহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

পর্যবেক্ষক দল ও উদ্ধারকারীরা জানিয়েছে রাশিয়ার যুদ্ধ বিমান থেকে এ হামলা চালানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *