rooney-63987স্লোভেনিয়ার বিপক্ষে খেলায় দলের শুরুর একাদশে না রাখা হলেও ওয়েইন রুনিই ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক থাকছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কোচ গ্যারেথ সাউথগেট। এর আগে বাজে ফর্মের কারণে নিজ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এর প্রথম একাদশ থেকেও বাদ পড়েন এই ইংলিশ স্ট্রাইকার।

গেল ম্যাচে চেলসির বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে রুনিকে মাঠে নামাননি ম্যানইউ কোচ হোসে মরিনহো। এরপর অনেকেই ম্যানইউতে রুনির শেষ দেখে ফেলেছিলেন। অবশ্য ‘স্পেশাল ওয়ান’ মরিনহো গত সপ্তাহে জানালেন, রুনিকে হাতছাড়া করার কোন ইচ্ছে তার নেই। বাজে ফর্মে থাকা রুনি ক্লাব কোচের কথায় কতটুকু স্বস্তি পেয়েছেন তা জানা না গেলেও, দেশের কোচ সাউথগেটের কথায় খানিকটা আশ্বস্ত হতে পারেন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলের মালিক।

আগের ম্যাচে শুরুর একাদশে না থাকলেও, ইংল্যান্ড দলের অধিনায়ক থাকছেন রুনি, এমনটাই জানিয়েছেন সাউথগেট। তার ক্যাপ্টেন্সির প্রশংসা করে সাউথগেট আরো বলেন, দলে রুনির উপস্থিতিতে টিমের খেলায় ইতিবাচক প্রভাব পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *