ঢাকা: গত ২২ ও ২৩ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশবাসীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৮ অক্টোবর) দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক বার্তায় এ অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান তিনি। বার্তায় বলা হয়, উপমহাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় দলের সভাপতি শেখ হাসিনা দেশের সব সাংগঠনিক জেলা থেকে আগত কাউন্সিলর, ডেলিগেট, অতিথি, লাখ লাখ নেতা, কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত রাজনৈতিক দলের নেতা, দেশের নানা শ্রেণী-পেশার নেতা, সাংবাদিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। Post navigation ডিসেম্বরে প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক সাফল্য আশা করছে অ্যানার্জি ও ফ্রুট ড্রিংকস-এর বেশিরভাগই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ