stings mobile appsআমাদের শহরের সমস্যা, আমরাই করব সমাধান- এই স্লোগানে আরবান ইনোভেশন চ্যালেঞ্জ নামের একটি ওয়েবসাইট উদ্বোধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
শুক্রবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, শহরমুখী জনসংখ্যার চাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন নাগরিক সমস্যা।
এসব সমস্যার সমাধানে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে, ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। তাই দেশের উদ্যমী তরুণদের সৃজনশীল চিন্তাধারা ও পরিকল্পনা নিয়ে এগিয়ে আসার আহবান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *