হিলারি ক্লিনটনের ইমেইল কেলেঙ্কারির ঘটনা আবারও তদন্তের খবর জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। শুক্রবার সংস্থার পক্ষ থেকে জানানো হয় হিলারির আরো কিছু ইমেইলের নতুন করে হদিস পাওয়া গেছে। দোরগোড়ায় যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তখন এমন খবর প্রকাশ হওয়ায় বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়েছেন ডেমোক্রেটিক প্রার্থী। অভিযোগ ওঠার পরই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, যে ইমেইলের কথা এফবিআই বলছে তা প্রকাশ করা হোক। পাশাপাশি তিনি সমর্থকদের অগ্রিম ভোট দেয়ার জন্যও আহ্বান জানান। এদিকে ডোনাল্ড ট্রাম্প এফবিআইকে সাধুবাদ জানিয়েছেন এই মামলা পুনরায় তদন্ত শুরুর জন্য। তিনি বলেন, এমন দুর্নীতিগ্রস্ত কোনো ব্যক্তিকে কোনোভাবেই মার্কিন প্রশাসনে মেনে নেয়া যায় না। ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারির চেয়েই এটি ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। এদিকে এফবিআই এখনও নিশ্চিত করেনি ইমেইলগুলো হিলারির ব্যক্তিগত সার্ভার থেকেই পাওয়া গেছে কিনা। Post navigation ভারতকে চীনের হুশিয়ারী কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা লাইন অব কন্ট্রোলের কাছে সন্ত্রাসী হামলায় এক ভারতীয় সৈন্য নিহত