ইমরুল কায়েসের ফিফটিতে দ্বিতীয় দিনশেষে ১২৮ রানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের ২২০ রানের জবাবে মিরাজের স্পিন ঘূর্ণিতে ২৪৪ রানে অলআউট হয় ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। আগের দিনের ৩ উইকেটে ৫০ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মিরাজ-তাইজুলদের স্পিন ঘূর্ণিতে বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। অভিষেকের পর টানা দ্বিতীয় টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েন মিরাজ। তবে, জো রুটের ৫৬ আর নবম উইকেট জুটিতে ক্রিস ওকস ও আদিল রশিদের ৯৯ রানে ম্যাচে ফেরে ইংলিশরা। তাই ভেস্তে যায় বাংলাদেশের লিড নেয়ার স্বপ্ন। শেষ পর্যন্ত ওকসের ৪৬ ও রশিদের অপরাজিত ৪৪ রানে প্রথম ইনিংসে ২৪ রানের লিড পায় সফরকারীরা। মিরাজ ৬টি ও তাইজুল নেন ৩টি উইকেট। জবাবে, ব্যাট করতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত সূচনা করেন দুই টাইগার ওপেনার তামিম ও ইমরুল। ৪৭ বলে ৪০ রান করে দলীয় ৬৫ রানে তামিম আউট হওয়ার পরপরই, ১ রানে ফেরেন মুমিনুল হক। কিন্তু, ৮৬ রানের জুটিতে পথ দেখান ইমরুল ও মাহমুদুল্লাহ। ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে ইমরুল ৫৯ রানে অপরাজিত থাকলেও, দিনের শেষ বলে ৪৭ রান করে বোল্ড হন মাহমুদুল্লাহ রিয়াদ। Post navigation নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে জার্সির পেছনের মায়ের নাম লিখেই মাঠে নামলেন মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা। মিরাজ-সাকিব ম্যাজিকে মিরপুর টেস্টের তৃতীয় দিনেই ১০৮ রানের বিশাল জয় বাংলাদেশ।