2016_10_16_12_10_08_4055_tofayalবাংলাদেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে এবং ২০২১ সালে বাংলাদেশ রফতানিতে ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ভোলায় জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।
এসময় তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কেবল বাংলাদেশের নেতা নন, আন্তর্জাতিক বিশ্বের সম্মানিত, স্বীকৃত একজন মহান নেতা। তার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। আমরা পৃথিবীর সকল দেশে অনেক পণ্য রপ্তানি করি। আমাদের রপ্তানি এবার ৩৪ বিলিয়ন, আগামীতে ৩৭ এবং ২০২১ সালে হবে ৬০ বিলিয়নের বেশি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *