সংলাপে বসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি তাদের সুবিধামত বক্তব্য দিচ্ছে। রোববার সকালে নয়া পল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় পরোক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচনের আয়োজনের সমালোচনা করে তিনি বলেন, এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে জাতীয় সংসদ নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত হবে। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচিত জনপ্রতিনিধিদের ইলেক্টোরাল ভোটে জেলা পরিষদ নির্বাচন করার ঘোষণা দিয়েছে। তাদের ঘোষিত এ পদ্ধতি সংবিধানের মূলনীতির পরিপন্থি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থা কোনো কাজেই আসছে না। আমরা শুরু থেকেই বলে আসছি সম্পূর্ণ নখ-দন্তহীন এ নির্বাচন কমিশন সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এ অবস্থায় জেলা পরিষদ নির্বাচনে আমরা অংশ নেবো কিনা- তা জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।’ Post navigation জাতির দরকারে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে! ওবায়দুল কাদের মোবাইল ফোনে ভিডিও ধারণের ঘটনায় পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সম্পৃক্ততা প্রমাণ হলে অনুমোদন বাতিল করা হবে