jscjdc_200_200এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট-জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে পড়ার টেবিলে ব্যস্ত সময় কাটছে শিক্ষার্থীদের। যদিও শিক্ষামন্ত্রীর দাবি, প্রশ্ন ফাঁস রোধে তাদের অবস্থান জিরো টলারেন্স।

নিপা আর দিপা দুই বোন। সিরাজগঞ্জের জাহানারা উচ্চ বিদ্যালয় থেকে এবারে জেএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে তারা।

ভালো ফলের আশায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা। এখন চলছে শেষ সময়ে ঝালিয়ে নেয়ার কাজ।

১ নভেম্বর থেকে সারা দেশে শুরু হচ্ছে মেধার লড়াই। তাই পড়ার টেবিলে ব্যস্ত জেএসসি পরীক্ষার্থী সরকারি বিএল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আবীর রাহাও।

যদিও দেশে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এ প্রস্তুতির মাঝেও কিছুটা দাগ কাটছে শিক্ষার্থীদের মনে।

সন্তানের ভালো ফলের আশায়; শত ব্যস্ততার মাঝেও তাদের পড়াশোনার দেখভাল করেন অভিভাবকরা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পূর্ণ হবে কীনা তা নিয়ে কম চিন্তায় নেই বাবা-মা।

সংশ্লিষ্টরা বলছেন, নির্বিঘ্নে পরীক্ষা শেষ করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। জালিয়াতি ঠেকাতে আছে তৎপরতাও।

এদিকে শিক্ষামন্ত্রীও বলেছেন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো শিক্ষাকের বিরুদ্ধে এ অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চলতি বছর সারা দেশে জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ২৪ লাখের বেশি শিক্ষার্থী। আর ১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *