সিরিয়ার আলেপ্পোতে গেলো তিন দিনে টানা হামলায় নিহত হয়েছেন ৪১ বেসামরিক নাগরিক। মানবাধিকার সংগঠন, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, নিহতদের মধ্যে ১৭ শিশু রয়েছে। এদিকে আলেপ্পোতে আবারও বিষাক্ত গ্যাস নিক্ষেপের অভিযোগ করেছে সংগঠনটি। যদিও এ জন্য পরস্পরকে দুষছে আসাদ সরকার ও বিদ্রোহীরা। পশ্চিমের হামদানিয়া শহরে এ গ্যাস নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন, সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফেন দ্য মিস্তুরা। গেল সেপ্টেম্বর থেকে রাশিয়া ও সিরিয়া সরকার যৌথভাবে আলেপ্পোতে বিমান হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। Post navigation কাশ্মীর সীমান্তে পাক-ভারত গোলাগুলি বাড়তে থাকায় শনিবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা এলাকা ছাড়তে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণায় ব্যয় অর্থের একটি বড় জোগানদাতা দেশটির কর্পোরেটরা।