বেনাপোল প্রতিনিধি:মো:মোস্তাফিজুর রহমান
যশোরের বেনাপোলে অনলাইন নিউজ পোর্টাল ) বেনাপোল প্রতিদিনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।সোমবার ৩১শে অক্টোবার সকালে বেনাপোল শহর জুড়ে এক বর্ণাঢ্য র্যা লী ও কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।সকালে প্রেস ক্লাব বেনাপোলের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যা লী বেনাপোল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেস ক্লাবে এসে শেষ হয়।এরপর প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বেনাপোল প্রতিদিনের সম্পাদক আবু সালেহ মো: শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন,সাধারন সম্পাদক বকুল মাহবুব. আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বেনাপোল প্রতিদিনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।এই সময় আরো উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমান,জিটিভির বেনাপোল প্রতিনিধি শাহজান সবুজ,দৈনিক প্রবর্তনের বেনাপোল প্রতিনিধি ফারুক আহম্মেদ,দৈনিক দিনকালেন বেনাপোল প্রতিনিধি মিলন হোসেন,দৈনিক মানবকন্ঠের বেনাপোল প্রতিনিধি ফারুক হাসান,মাই টিভির বেনাপোল প্রতিনিধি নাসির উদ্দিন সহ সাংবাদিকবৃন্দ ও বেনাপোলের বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক সংগঠনের বিভিন্ন ব্যক্তিবর্গ.
