110458_Australiaইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ সফলভাবে আয়োজন করতে পেরে স্বস্তিতে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আর এই সিরিজে বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষণ করে ইতিবাচক সাড়া দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও।
এমনটাই জানালেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এদিকে, তিনি আরো জানান, এবারের বিপিএলের সফল আয়োজনেও সচেষ্ট থাকবে বিসিবি।
২০১৫ সালে হোম সিরিজগুলোতে টাইগারদের অতিমানবীয় পারফরম্যান্সের পরও, এফটিপিতে থাকা সিরিজ খেলতে বাংলাদেশে আসতে রাজ্যের আপত্তি ছিলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো অভিজাত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর।
ক্রিকেট পাগল এ দেশের মানুষের আফসোসটাও বেড়ে চলছিলো নিরাপত্তা’র বেড়াজালে আটকে গিয়ে।
কিন্তু, অস্ট্রেলিয়া সিরিজ স্থগিত করলেও, গোটা বিশ্বের দ্বিধা কাটিয়ে বাংলাদেশ সফরে এলো ইংল্যান্ড দল। আর নিরাপত্তার সব সংশয় উড়িয়ে দিয়ে একেবারে নির্বিঘ্নেই শেষ হলো সে সিরিজ। তাই যেন স্বস্তির নিঃশ্বাস ক্রিকেট পাড়ায়।
আর ইংলিশদের বিপক্ষে সিরিজ চলাকালীন সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে বাংলাদেশ সফরে এসে সন্তুষ্টির কথাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারল।
এদিকে, এবারের বিপিএল মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে ক্রিকেটারদের সঙ্গে অর্থচুক্তির চিরায়ত সমস্যা। বিভিন্ন সূত্রে জানা যায়, নির্ধারিত পরিমাণ টাকা পরিশোধ না করেই খেলোয়াড়দের রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে রংপুর রাইডার্স। আর এ নিয়ে বিসিবি’র দ্বারস্থও হয়েছেন তারা।
ঘরোয়া টি টোয়েন্টি লিগ বিপিএলের কাঠামো নিয়ে এমনিতেই প্রশ্নের সীমা নেই। নিয়মিত সমস্যাগুলো মেটাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সদিচ্ছার সঙ্গে প্রয়োজন বিসিবি’র কড়া নজরদারিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *