citycel_200_200বেসরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি-সিটিসেলের তরঙ্গ যত দ্রুত সম্ভব খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এতে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে একশ’ কোটি টাকা বকেয়া পরিশোধ করতে হবে সিটিসেলকে। তবে নির্দিষ্ট সময়ে বকেয়া শোধ করতে না পারলে তরঙ্গ বন্ধ করা যাবে। এছাড়া, সিটিসেল ও বিটিআরসির মধ্যে সমস্যা মেটাতে জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *