chair_200_200দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। সকালে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে, বদির রায়ের প্রতিক্রিয়ায় এ কথা বলেন, সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

জানান, বিভিন্ন সরকারি সেবাসংস্থার দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্রপতির কাছে ৩২টি সুপারিশ দেয়া হয়েছে। খুব বেশি দিন আগের ঘটনা নয়। যশোরের চৌগাছায় এক দোকানদারকে ইয়াবা ব্যবসায়ী সাজানোর নাটক বানাতে গিয়ে ধরা পড়ে কয়েকজন পুলিশ সদস্য।

সিসিটিভি ক্যামেরা না থাকলে হয়তো আরো বেশি হয়রানীর শিকার হতে হতো দোকানদারকে। এটি পুলিশের হাতে হয়রানীর একটি ক্ষুদ্র দৃশ্য মাত্র। সিসিটিভি ক্যামেরার বাইরে পুলিশের এমন কৃত্তি যে কত আছে তা কে জানে? আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সম্প্রতি রাষ্ট্রপতির কাছে আলাদা ক্রিমিনাল জাস্টিস কমিশন গঠনের সুপারিশ করেছে দুদক।

দায়িত্ব নেয়ার আটমাস পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে, যার ব্যাখ্যা দেন দুদক চেয়ারম্যান। শুধু এখানে নয় পার্সপোর্টের জন্য পুলিশ ভ্যারিফিকেশন বাতিল সরকারি কোনো সেবা সংস্থার কাছ থেকে সেবা পেতে বিলম্বে হলে এরফলে গ্রাহকের যে ক্ষতি তা পূরণের জন্য জড়িত কর্মকর্তার বেতন থেকে কেটে নেয়াসহ আরও ৩২টি সুপারিশ সম্প্রতি দেয়া হয় রাষ্ট্রপতির কাছে।

তখনই খবর আসে দুদকের মামলায় সাজা হয়েছে সংসদ সদস্য আব্দুর রহমান বদির। এর প্রতিক্রিয়ায় ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতিবাজ সে যতো প্রভাবশালীই হোক আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *