ঢাকা: বাংলাদেশের সীমান্ত দিয়ে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের প্রবেশে বাধা না দিতে হাইকোর্ট রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু ইয়াহিয়া দুলাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দায়ের করেন। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, বিজিবির মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবু ইয়াহিয়া দুলাল জানান, আগামীকাল মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে। Swadeshnews/28 November Post navigation ফুলবাড়ীয়ার ঘটনায় ৫০০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা নতুন করে আর একজনও রোহিঙ্গা অনুপ্রবেশ চাননা কক্সবাজারের স্থানীয়রা।