ক্রিসমাসের দিন মাত্র ৫৩ বছর বয়সে মারা গেলেন ব্রিটিশ পপ শিল্পী জর্জ মাইকেল। তার মুখপাত্র জানিয়েছেন অক্সফোর্ডশায়ারে নিজ বাসভবনে মারা গেছেন তিনি। মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। বেশ কিছুদিন ধরে নিউমোনিয়ায় ভুগছিলেন মাইকেল। আশির দশকে, এক স্কুলবন্ধুর সঙ্গে গড়ে তোলেন ব্যান্ড দল হোয়্যাম। মাত্র দুজনের এই পপ ব্যান্ড আত্মপ্রকাশেই পরিচিতি পায় বিশ্বব্যাপী। পরে সফল একক ক্যারিয়ার গড়ে তোলেন জর্জ মাইকেল। প্রায় চার দশকের ক্যারিয়ারে বিশ্বজুড়ে দশ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তার। ফেইথ, লিসেন উইদাউট প্রেজুডিসের মতো অ্যালবাম তাকে নিয়ে গেছে খ্যাতির শীর্ষে। Post navigation আগামীকাল শুভ বড়দিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিক্ষিপ্ত ১.৮ টন ওজনের এই ব্রিটিশ বোমাটি নিষ্ক্রিয় করতে দক্ষিণ জার্মানির অগসবুর্গ শহর থেকে ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।