bangladesh-vs-nz-1সিরিজের প্রথম ওডিআই ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের পাহাড়সম ৩৪‌১ রান তাড়া করতে নেমে ২৬৪ করে বাংলাদেশ। সাকিব ও মোসাদ্দেক ফিফটি করেন।
পাহাড়সম রান তাড়া করতে নেমে ৪৮ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য, মাহমুদুল্লাহ ও তামিমকে ফেরান জেমস নিশাম। আবারও ব্যর্থ হন সৌম্য ফেরেন মাত্র এক রানে। শুন্য রান করেন মাহমুদুল্লাহ। ইনিংস বড় করতে পারেননি তামিম করেন ৩৮ রান। ক্যারিয়ারের ৩২তম ফিফটি করে আউট হন সাকিব। ৪২ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মুশফিক।
মোসাদ্দেকের অপরাজিত ৫০ রানে হারের ব্যবধান কমায় বাংলাদেশ। এর আগে হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করতে নেমে টম ল্যাথাম ও কলিন মুনরোর ১৫৮ রানের জুটিতে ৩৪১ রান করে নিউজিল্যান্ড। ল্যাথাম ১৩৭ ও মুনরো করেন ৮৭ রান। ছয় মাস পর মাঠে ফিরে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর, তিন উইকেট নেন সাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *