resultপ্রাথমিক সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট জে/এস/সি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জে/ডি/সি পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। শিক্ষা মন্ত্রণালয় বেলা ১২টায় জে/এস/সি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেলা ১টায় প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবে।
এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে দুই পরীক্ষার ফল তুলে দেবেন। পরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর দুই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তা পাওয়া যাবে। গত ২০ নভেম্বর সারাদেশে একযোগে শুরু হয় প্রাথমিক সমাপনী পরীক্ষা। এতে অংশ নেয় ৩২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী।
অন্যদিকে ১ নভেম্বর শুরু হওয়া জেএসসি, জেডিসি শেষ ১৭ নভেম্বর। এতে অংশ নেয় প্রায় ২৪ লাখ ১৩ হাজার শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *