barguna-news-1বরগুনা জেলাপ্রতিনিধি

রাজু হাওলাদারঃ সারা দেশের ন্যায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরগুনা পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। রোববার সকাল ১০ টায় বরগুনা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক ডঃ মহাঃ বশিরুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকার্তা সুকুমার হালদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমেদ, বরগুনার পৌরসভার মেয়র মোঃ শাহদাত হোসেন, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন মিরাজ, বরগুনা জিলা স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম ও সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধানশিক্ষক সৈয়দ আহম্মেদ প্রমুখ। এ বছর বরগুনা জেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১৮ লক্ষ আট হাজার নয়শত ৮৪ টি এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাঁচ লক্ষ ৯৫ হাজার পাঁচ’শ ৭৩ টি বই বিনা মূল্যে বিতরন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *