salman khan

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান জানান, “আমি ‘যব পেয়ার কিসিসে হোতা হ্যায়’ সিনেমাতে শেষবার বাবার চরিত্রে অভিনয় করেছিলাম। তখন আমার বয়স ছিল ৩০। আগামী সিনেমায় আমি ১৩ বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি।”

সিনেমাটি কেমন হবে? সালমান নিজেই জানালেন সেসব, “সিনেমাটি হবে নাচনির্ভর। হলিউডের স্টেপ আপ এর মতো। আমি পুরোপুরি নাচ শিখবো, ভাবতে পারেন ব্যাপারটা কত কষ্টদায়ক? সুলতানও এরকম কষ্টদায়ক ছিল। ১৮ কেজি কমিয়েছি আমি।”

সিনেমাটির নাম কী হবে অথবা কে পরিচালনা করছেন এই ব্যাপারে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *