সিলেট,সুনামগঞ্জ প্রতিনিধিঃ- আগামী ০৬/০১/১৭ তারিখে ২য় সমন্বয় মিটিং। সুনামগঞ্জ এইচ এম পি স্কুলের ৮০ বছর পূর্তিতে পুনর্মিলনী করার লক্ষ্য একটি সমন্বয় মিটিং এর ডাক দিয়েছেন স্কুলটির সাবেক ছাত্ররা। মিটিংটি হবে স্কুল মাঠে বিকাল ৪ ঘটিকায়। ফেসবুকে একটি পেজ&ইভেন্ট অনেক দিন ধরে বিভিন্ন উৎসাহ মূলক পোস্ট দিয়ে আসছে।৮০ বছর উদযাপন HMP School Sunamganj নামের ইভেন্টটি চেষ্টা করছে সব ছাত্রদের সমন্বয় ঘটাতে। এই ইভেন্টের ডাকে তারা গত শুক্রবার স্কুল মাঠে তাদের প্রথম মিটিং করেন। প্রায় ৩০০ ছাত্রের সমাগম হয়। তাদের আশা দ্বিতীয় সমন্বয় মিটিং এ অনেক বেশি সমাগম হবে।তাদের সাথে সহমত পোষণ করেছেন স্কুলটির বর্তমান প্রধান শিক্ষক সহ সব শিক্ষকরা। উল্লেখ যে, অনেক চেষ্টা করেও স্কুলটির ৭৫ বছর পূর্তিতে পুনর্মিলনী করতে না পারায়। এইবার নড়েচড়ে বসেছেন সাবেক সব ছাত্ররা। তারা জানান এইবার তারা যে কোন কিছুর বিনিময় পুনর্মিলনী করতে চান। Post navigation সার্ভিস ইনোভেশন ফান্ড প্রাপ্ত প্রতিবন্ধী সংক্রান্ত ১৪ টি উদ্ভাবনের প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নাশকতা নয় দুর্ঘটনা: আনিসুল হক