১২ ঘণ্টা পরেও পুরোপুরি নিয়ন্ত্রণ আসেনি গুলশান-১ নম্বরের ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুন। আগুন নিয়ন্ত্রণে এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ও নৌবাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করে মেয়র আনিসুল হক জানিয়েছেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ধীরগতির কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন মার্কেটের ব্যবসায়ীরা। ফায়ার সার্ভিস বলছে, মার্কেটে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিলনা। মধ্যরাতে লাগা আগুনে এখনও পুড়ছে গুলশানের ডিএনসিসি মার্কেট। দুপুরেও মার্কেটের বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা গেছে। অগ্নিনির্বাপক কর্মীদের টানা চেষ্টার পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন। ফায়ারসার্ভিসের ২২ ইউনিটের সঙ্গে সকালে যোগ দেয় নৌবাহিনীরও একটি দল। সকালে দুই তলা ঐ মার্কেটের একটি অংশ ধসে পড়ে। ব্যবসায়ীদের অভিযোগ ফায়ার সার্ভিসের কাজের ধীরগতির জন্যই ক্ষতির পরিমাণ বেড়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আর উত্তর সিটি করপোরেশনের মেয়র নাশকতার আশঙ্কা নাকচ করে দিয়ে বলেছেন- ঘটনাটি বৈদ্যুতিক ত্রুটি থেকে এই দুর্ঘটনা। এদিকে, পুলিশর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন শেষে জানিয়েছেন ঘটনাটি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গতরাত ২টার দিকে, রাজধানীর গুলশান এক নম্বরের ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনের লেলিহান শিকা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা জানান, মার্কেটের দ্বিতীয় তলায় দেড় শতাধিক দোকান রয়েছে। আর ধসে পড়া অংশে রয়েছে অর্ধশতাধিক দোকান। Post navigation রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত.উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা, মাত্রা ৫.৩ পাকিস্তানের বোলারদের নাস্তানুবুদ করে ওয়ার্নার শতক উৎযাপন করছেন প্রথম ইনিংসে