লিগে টানা ষষ্ঠ জয়ের দেখা পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলরা। এ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে অবস্থান করছে হোসে মরিনহোর শীষ্যরা। লন্ডন স্টেডিয়ামে স্বাগতিক ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ১৫ মিনিটে ফিল জোনসকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েস্টহ্যাম মিডফিল্ডার ফিগুলি। এরপর ১০ জনের প্রতিপক্ষ পেয়েও স্বাগতিকদের শক্ত রক্ষণভাগের কারণে বারবার ব্যর্থ হতে হয় ইব্রা, পগবাদের। ফলে, প্রথমার্ধ্বের পুরোটা সময়ই থাকে গোলশূন্য। বিরতির পর ফিরে ম্যাচের ৬৩ মিনিটে দুই বদলি খেলোয়াড় রাশফোর্ড ও হুয়ান মাতার অসাধারণ সমন্বয়ে লিড পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এরপর ম্যাচের ৭৮ মিনিটে হেরেরার বাড়ানো বল প্রতিপক্ষের গোলপোস্টে পাঠিয়ে অতিথিদের জয় নিশ্চিত করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। লিগে এ নিয়ে ১৩ গোল করলেন এই সুইডিশ তারকা। ম্যাচে এরপর আর কোন গোল না হওয়ায় তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে হোসে মরিনহোর দল। Post navigation টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেপিয়ারে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছরই বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া