Road_accident._._._ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নীলফামারী থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হন। আহত হন অন্তত ২০ জন। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো একজন।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে ৩ জনের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *